২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-০৬-২০২৬
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভুটানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

এদিকে, ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভুটানের রাজধানী থিম্পু থেকে ২৮ কিলোমিটার উত্তর-পূর্বে।

মধ্যরাতে আকস্মিক এই ভূমিকম্পে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকায় মানুষ ঘর ছেড়ে দ্রুতে বাইরে নেমে আসেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ