২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয়: মিথিলা

আপলোড সময় : ১১-০৬-২০২৬
কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয়: মিথিলা তানজিয়া জামান মিথিলা


বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনের চিরচেনা প্রতিযোগিতা ও ইঁদুরদৌড়ের সংস্কৃতির বাইরে ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। কাজের ক্ষেত্রে কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন না বলে জানিয়েছেন তিনি। তার মতে, প্রত্যেক মানুষের নিজস্ব যোগ্যতাই তাকে সফলতার পথে এগিয়ে নেয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ভাবনা ও সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন মিথিলা। তিনি বলেন, একজন মানুষের সাফল্য তার ব্যক্তিগত যোগ্যতার ওপরই নির্ভর করে।

মিথিলা বলেন, “আমার কাছে মনে হয়, সবারই নিজস্ব একটা যোগ্যতা আছে এবং সেই যোগ্যতা দিয়েই একজন মানুষ সফল হয়। তাই কারও সঙ্গে প্রতিযোগিতা করার প্রয়োজন দেখি না। আমার যোগ্যতা থাকলে আমি কাজটি করতে পারব, আর যোগ্যতা না থাকলে যতই চেষ্টা করি, সেই কাজ সফলভাবে করা সম্ভব হবে না।”

কাজের ক্ষেত্রে কাউকে প্রতিপক্ষ হিসেবে দেখেন না উল্লেখ করে তিনি বলেন, “আমার কাজের জায়গায় কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয়। তারা তাদের কাজ করছে, আমি আমার কাজ করছি।”

নারীদের পারস্পরিক সম্পর্ক ও আবেগের বন্ধন নিয়েও নিজের মতামত তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, “আমার মনে হয়, একটি মেয়ে অন্য একটি মেয়ের সঙ্গে যে ধরনের আবেগগত বন্ধন তৈরি করতে পারে এবং যেসব বিষয় শেয়ার করতে পারে, একজন ছেলে তা পারে না। আমি ছেলেদের খারাপ বলছি না। তবে এই জায়গা থেকে মেয়েদের জন্য আমার আলাদা এক ধরনের অনুভূতি আছে, যা সবসময়ই থাকবে।”



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ