মাদকের টাকার জন্য বাবা-মাকে অত্যাচার, অত:পর কারাদন্ড
বিকাশ চন্দ্র বালা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত বিকাশ গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড হরিসেনা গ্রামের বিপুল চন্দ্র বালার ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত মাদকে আসক্ত বিকাশ মাদকের টাকা জোগার করতে না পারলেই বসতঘর ভাংচুর সহ তার মা-বাবাকে মারধর করতো। তাকে সুস্থ করার জন্য ৬ মাস রিহ্যাবে রাখা হয়েছিলো। রিহ্যাব থেকে বের হয়ে সঙ্গ দোষে ফের মাদকাসক্ত হয়ে পড়ে বিকাশ।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, মাদকসেবী বিকাশ মাদকের টাকার জন্য তার বাবা-মাকে অত্যাচার করে আসছিলো। মঙ্গলবার (১৬ জুন) সকালে মাদক সেবনের তথ্য পেয়ে হরিসেনা গ্রামে অভিযান চালিয়ে তাকে (বিকাশ) একশ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃত বিকাশকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান।
কমেন্ট বক্স