০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

​ময়মনসিংহের ভালুকায় নয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা

আপলোড সময় : ১৬-০৬-২০২৬
​ময়মনসিংহের ভালুকায় নয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা প্রতিকী ছবি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় মাদরাসায় পড়ূয়া ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার গোয়ারী নন্দীবাড়ি এলাকার বাবু নন্দীর মালিকানাধিন জঙ্গলে টাওয়ারের নিচে। এ ঘটনায় ইসমাইল হোসেন নামে এক যুবককে আসামী করে মডেল থানায় মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে গোয়ারী দারুসুন্না দাখিল মাদরাসার দ্বিতীয় শ্রেণীতে পড়ূয়া ওই শিশু নন্দীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানে যায়। এ সময় ওই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল হোসেন বিস্কুট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানের পিছনে বাবু নন্দীর জঙ্গলে টাওয়ারের নিচে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানালে মা বাদি হয়ে ভালুকা মডেল থানায় ইসমাইল হোসেনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী অফিসার ভালুকা মডেল থানার এসআই সোহেল রানা জানান, শিশু ধর্ষণের ঘটনায় একজনকে আসামী করে মামলা হওয়ার পর ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামী গ্রেফতারে চেষ্টা চলছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ