০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

৩ বহিরাগতকে পুলিশে সোপর্দ, ২ ছাত্রী বহিষ্কার

​নোয়াখালীতে ইভটিজিংয়ের অভিযোগে ৫ জন আটক

আপলোড সময় : ১৭-০৬-২০২৬
​নোয়াখালীতে ইভটিজিংয়ের অভিযোগে ৫ জন আটক সেনবাগে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে ইভটিজিংয়ের অভিযোগে তিন বহিরাগত যুবক

মজিদুল ইসলাম, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে ইভটিজিংয়ের অভিযোগে তিন বহিরাগত যুবক ও দুই স্কুলছাত্রীকে আটক করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।

আটক বহিরাগতরা হলেন উপজেলার পশ্চিম চাঁদপুর গ্রামের সোলেমানের ছেলে মোহাম্মদ হাসান ওরফে দুলাল (১৭), নুরে জ্জামানের ছেলে ইউসুফ ওরফে ফাহিম (১৮) এবং বাতানিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (১৮)। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সেনবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের দুই ছাত্রী—বিন্না গুনি গ্রামের মোঃ ইসলাম হোসেনের মেয়ে মমিতা ইসলাম এবং নাজির আহম্মদের মেয়ে সুমাইয়া আক্তারকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন ইকবাল জানান, বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক তিন বহিরাগতকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্ত দুই ছাত্রীর বিরুদ্ধে বিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুর রহিম সরকার বলেন, “বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে তিনজনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বয়স যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে।” পুলিশ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ