৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, প্রথম পর্যায়ে পেলেন ৬৬৫ জন মহিলা

আপলোড সময় : ১৮-০৬-২০২৬
​পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, প্রথম পর্যায়ে পেলেন ৬৬৫ জন মহিলা রংপুরের পীরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে

মোাঃ শিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ, রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রংপুরের পীরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভার্চ্যুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপস্থিত ছিলেন রংপুর ৫ ও ৬ (মিঠাপুকুর, পীরগঞ্জ)সংসদীয়  আসনের সংসদ সদস্য জেবা আমিন খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপকারভোগী রিতু মুন্ডা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া তুলে ধরেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘প্রথম পর্যায়ে পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ৬৬৫ জন মহিলা উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের একটি সমন্বিত তথ্যভান্ডারের আওতায় এনে খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় পরিবারগুলোকে এ কর্মসূচির আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।’

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়িত হলে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, পাইলট প্রকল্প হিসেবে পীরগঞ্জে কার্যক্রমটি সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এর সম্প্রসারণ করা হবে।

অপর দিকে তারা, রংপুরের পীরগঞ্জে ২৪-এর গণ–অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এ সময়  শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেন।দুপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালীর জাফরপাড়া বাবনপুর এলাকায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে জেবা আমিন খান পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ