১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

​ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

আপলোড সময় : ১৮-০৬-২০২৬
​ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন ​ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

সালাম হোসেন, ​ঝিনাইদহ: "করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফল মেলা ২০২৬। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ কৃষি   সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। ঝিনাইদহ ​কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক মোঃ আব্দুল মজিদ , সহকারি পুলিশ সুপার, ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা পুষ্টির চাহিদা পূরণ এবং অর্থনৈতিক স্বাবলম্বীতা অর্জনে বারো মাস ফল চাষ ও তা সঠিক উপায়ে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দর্শনার্থীদের মাঝে ফলদ চারা বিতরণ কার্যক্রমের সূচনা করেন। আগামী ২০শে জুন পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ