শিবপুরে মাদকাসক্ত যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
মাদকাসক্ত যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
শিবপুর প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর শিবপুরে মাদক সেবন করে পরিবার ও এলাকাবাসীর ওপর অত্যাচার এবং শান্তি বিনষ্ট করার অপরাধে হৃদয় ওরফে আবদুল্লাহ শেখ (৩৫) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
১৯ জুন ২০২৬ (শুক্রবার) শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের পাড়াতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আবদুল্লাহ শেখ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। আজ তিনি নে/শাগ্র/স্ত অবস্থায় নিজ ঘরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান এবং পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করেন। এলাকাবাসী জানান, তিনি প্রায়শই মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করতেন এবং এলাকায় একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে রাখতেন। খবর পেয়ে শিবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
সেখানে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত ‘মাদকের অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ অনুযায়ী অভিযুক্ত আবদুল্লাহ শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনাকালে শিবপুর মডেল থানার একটি চৌকস পুলিশ টিম আইনশৃঙ্খলা রক্ষায় ও সার্বিক সহযোগিতা প্রদানে উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সমাজকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শিবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স