১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

​ফেনীতে মাদক বিরোধী অভিযান

৪৫০ ইয়াবাসহ তাঁতীদল নেতা গ্রেফতার

আপলোড সময় : ২০-০৬-২০২৬
৪৫০ ইয়াবাসহ তাঁতীদল নেতা গ্রেফতার ইয়াবাসহ তাঁতীদল নেতা গ্রেফতার
 
এম. এমরান পাটোয়ারী, ফেনী :
ফেনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে জেলা তাঁতীদলের যুগ্ন আহবায়ক মো: মামুন (৬১) ও মো: আবুল হোসেন (৪৬) নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত মামুন ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল হাসেমের ছেলে ও আবুল হোসেন ১৪ গ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের সাত ঘরিরা গ্রামের আবদু সালামের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, গোপন সংবাদে ইয়াবা প্রাচারের খবর পেয়ে উপ পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম শহরের দাউদপুল সংলগ্ন ফাইভ স্টার হোটেলের সামনে অবস্থান করে সন্দেহ ভাজন মো: মামুনকে তল্লাশি করে তার কাছ থেকে (৪৫০) ইয়াবাসহ উদ্ধার করে। এসময় মামুনের সহযোগী মো: আবুল হোসেনকেও আটক করে। 

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে। অভিযানে ১ টি মোটর সাইকেল, ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

জেলা তাঁতীদলের আহবায়ক ছরওয়ার জাহান শ্রাবন জানান, মো: মামুন যুগ্ন আহবায়ক পদে ফরম জমা দিয়েছে এটা এখনো ঐ ভাবে জমা রয়েছে। গ্রেফতার কৃত ২ মাদক কারবারীকে সন্ধ্যায় ফেনী মডেল থানার হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ