নীলফামারী হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির পরিবারের সন্ধ্যান মেলেনি
হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির পরিবারের সন্ধ্যান মেলেনি
তৈয়ব আলী সরকার, নীলফামারী: টানা দ্ইু দিনেও অজ্ঞাত পরিচয়হীন রোগী ইয়াসিন আলী (১৪) এর পরিবারের কোনো সন্ধান মেলেনি। তার দেয়া তথ্যমতে জানাযায়, “মেকর চর” গ্রামের বাবা সুয়েল ও মাতা মমেনা খাতুনের ছেলে।
নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। তাঁর পারিবারিক পরিচয় নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কতৃপক্ষ চেষ্টা চালিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো স্বজনের সন্ধান মেলেনি।
ওই হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসমুস সাকিব বাপ্পী জানান, গত শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে আজিজুল ইসলাম নামের একজন ব্যক্তি খয়রাত নগর স্টেশন থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চলে যায়। এরপর থেকে হাসপাতালের দায়িত্বরত আনসার কমান্ডার আমিনুর ইসলামসহ অন্যান্য আনসাররা চিকিৎসার সকল দায়িত্ব তুলে নেন।
সরেজমিনে দেখা যায়, অজ্ঞাত পরিচয়হীন শিশুটির গায়ের রং শ্যামলা, আকাশি রং এর গেন্সি, পড়নে মাটিয়া রং এর হাফ প্যান্ট, মাথার চুল খাটো ও লম্বা ৪ ফিট ২ ইঞ্চি।
আনসার কমান্ডার বলেন, ওইদিন সকালে নীলফামারী সদরের খয়রাত নগর স্টেশন থেকে আজিজুল ইসলাম নামের একজন ব্যক্তি তাকে গুরুতর অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার ডান হাত ভাঙা ও মাথায় আঘাত পেয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন আছে। তাকে খুঁজে পেতে ০১৭২১-৪১০১৭৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন,“আমরা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি। স্থানীয়ভাবে এবং সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় করে শিশুটির পরিবারের সন্ধান বের করার চেষ্টা চলছে।”
কমেন্ট বক্স