৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে

ঢাকায় ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসা পরামর্শ দিল চীনের বিশেষজ্ঞ দল

আপলোড সময় : ২০-০৬-২০২৬
ঢাকায় ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসা পরামর্শ দিল চীনের বিশেষজ্ঞ দল ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র প্রধান অনকোলোজিস্ট ডা. উ ওয়েই ও চীনের বিশেষজ্ঞ দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়
দেশের ক্যানসার আক্রান্ত রোগীদের উন্নত ও আধুনিক চিকিৎসার সঠিক দিকনির্দেশনা দিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল একটি বিশেষ চিকিৎসা পরামর্শ সভা। বাংলাদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা ও কনসালটেন্সি প্রতিষ্ঠান ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং চীনের ঐতিহ্যবাহী ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে এই আন্তর্জাতিক মানের ওয়ান-টু-ওয়ান কাউন্সিলিং সেশনের আয়োজন করা হয়।

গত শুক্রবার (১৯ জুন) ঢাকার শাহজাদপুরে অবস্থিত কনফিডেন্স সেন্টারে ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’-এর প্রধান কার্যালয়ে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন চীনের মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র প্রধান অনকোলজিস্ট ডা. উ ওয়েই। শুরুতেই চীনের এই খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক ও তাঁর প্রতিনিধি দলকে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান আয়োজকেরা।

আয়োজক সূত্রে জানা গেছে, ডা. উ ওয়েই আধুনিক ক্যানসার চিকিৎসায় অত্যন্ত কার্যকর এবং কম পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত পদ্ধতি ‘ইন্টারভেনশনাল টার্গেট থেরাপি’র ওপর বিশেষভাবে অভিজ্ঞ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই আধুনিক পদ্ধতিতে রোগীর শরীরের সুস্থ কোষগুলোর কোনো ক্ষতি না করে, সরাসরি ক্যানসার আক্রান্ত টিউমারকে সুনির্দিষ্টভাবে টার্গেট করে ওষুধ প্রয়োগ করা হয়। যা প্রচলিত কেমোথেরাপির চেয়ে অনেক বেশি নিরাপদ ও কার্যকরী। এই বিশেষ পরামর্শ সভায় ডা. উ ওয়েই প্রায় ৪০ জন জটিল ক্যান্সার রোগীর পূর্ববর্তী চিকিৎসার ইতিহাস, রিপোর্ট ও বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা করেন এবং প্রতিটি রোগীর জন্য উপযোগী পৃথক গাইডলাইন প্রদান করেন।

অনুষ্ঠানে লাইফ টু ওয়ে গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজমুল হাসান বলেন, "আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার সঠিক, নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানের তথ্য ও পরামর্শ নিশ্চিত করা। দেশের অনেক রোগীই সঠিক সময়ে সঠিক দিকনির্দেশনা না পাওয়ায় অথবা আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। আমরা মূলত সেইসব অসহায় ও দিকভ্রান্ত রোগীদের সঠিক পথ দেখাতে এবং বিশ্বমানের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছি। আমরা চাই, প্রতিটি ক্যানসার রোগী যেন সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরে আসার সুযোগ পান।"

7পরামর্শ সভায় অংশ নেওয়া ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ষাটোর্ধ্ব এক প্রবীণ রোগী তাঁর অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, "আমি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারের সাথে লড়াই করছি। দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও আশানুরূপ ফল পাইনি। আজ এখানে এসে ডা. উ ওয়েই’র সাথে আলোচনার মাধ্যমে আধুনিক চিকিৎসা পদ্ধতি ‘টার্গেট থেরাপি’ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ হলো। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে আমার পুরো রোগের ইতিহাস শুনেছেন এবং আমার শরীরের জন্য বিশেষভাবে উপযোগী চিকিৎসার একটি নতুন পথ দেখিয়েছেন, যা আমাকে নতুন করে বাঁচার আশা জোগাচ্ছে।"

উক্ত আন্তর্জাতিক সেমিনারে আরও উপস্থিত ছিলেন মডার্ন ক্যান্সার হাসপাতাল গুয়াংজু’র বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ডা. এমেলি এবং হাসপাতালের ঢাকা অফিসের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. কুমার। এ ছাড়া দেশীয় আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন লাইফ টু ওয়ে গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রিশাত ইবতিশাম, ডিরেক্টর (অপারেশন) সালেহা আক্তার, ডিরেক্টর (ভিসা) নোয়া চাম্বুগং এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ে ছিলেন লাইফ টু ওয়ে গ্লোবালের উপদেষ্টা এবং অগ্রদূতের নির্বাহী সম্পাদক হাসনাত কাদীর।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ