এবারের নির্বাচনে ২২ পদে লড়ছেন ৩৩ প্রার্থী
ফেনী চেম্বার অব কমার্সের নির্বাচনী প্রচারণা শুরু
ফেনী চেম্বার অব কমার্সের নির্বাচনী প্রচারণা শুরু
এম. এমরান পাটোয়ারী, ফেনী : ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। শনিবার (২০ জুন) বিকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়। এবারের নির্বাচনে ২২ পদে লড়ছেন ৩৩ প্রার্থী। এছাড়া সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে নেই কোন প্রতিদ্বন্দ্বী।
প্রচারণার প্রথম দিনে বিকাল ৩ টায় শহরের তাকিয়া রোডস্থ পাগলা মিয়ার কবর জিয়ারতের মাধ্যমে ফেনী সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদ ও বিকাল সাড়ে ৫ টায় অফিস উদ্বোধনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ প্রচারণা শুরু করে। সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের প্রার্থীদের থেকে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, আমান উদ্দিন কায়সার সাব্বির, সাঈদুর রহমান জুয়েল, মো: মাঈন উদ্দিন, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ নুর উদ্দিন, সাবরিনা চৌধুরী, মোহাম্মদ আব্বাস ফারুক ভূঁইয়া, মো: নুরুল আবছার মজুমদার, আব্দুল কাইয়ুৃৃম, মো: শারাফাত হোসেন চৌধুরীসহ সকল প্যানেলের সকল প্রার্থী উপস্থিত ছিলেন।
এসময় জেলা জামায়াতের সাবেক আমীর একেএম শামসুদ্দিন ও শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মশফিকুর রহমান পিপুল উপস্থিত ছিলেন।
অন্যদিকে গনতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন করেন শহর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম রাহাত। এসময় জুনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, ফয়জুল্লাহ নোমানী, সাধারণ সদস্য পরিচালক পদপ্রার্থী মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ইদ্রিস আলী, মো. রায়হান উল্লাহ, আব্দুল্লাহ আল মামুন আনসারী, মোহাম্মদ সাইফুল ইসলাম, সহযোগী সদস্য পরিচালক পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন, মো. শাহ আলম, মো. নুর নবী জীবন ও কামরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৭ জুন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হবে।
কমেন্ট বক্স