পীরগঞ্জে ‘মঞ্চ সাজিয়ে’ সুদের অর্ধঃ কোটি টাকা লেন-দেনের অভিযোগ অতঃপর, হিসাবের খাতা জব্দ করেছে পুলিশ!!
সংগৃহীত ছবি
মোঃ শিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ রংপুর : রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলার ১৩ নং রামনাথপুর ইউনিয়নের কাশিয়াগাড়ী মৌজার সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে সুদের ভিত্তিতে টাকা লেন-দেনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দিয়ে চড়া সুদে তা আবার আদায় করে সাইফুল ইসলাম,অতিরিক্ত এই টাকা আদায় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই সাথে আরোও অভিযোগ রয়েছে,সম্প্রতি নিজ বাড়িতে বিশেষ আয়োজন করে মঞ্চ সাজিয়ে গরু-খাসি জবাই করে ভোজনের পর তার প্রদত্ত প্রায় অর্ধ কোটি টাকা যে সব লোকজনকে দেওয়া আছে তাদের ডেকে এনে সেই পাওনা টাকার হিসাব-নিকাশ ও আদায়ের কার্যক্রম পরিচালনা করা হয়। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং সংশ্লিষ্ট হিসাব-নিকাশের খাতা জব্দ করে থানায় নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, এলাকার অনেক মানুষ তার কাছ থেকে টাকা নিয়েছে। পরে সেই টাকা অতিরিক্ত অর্থসহ ফেরত দিতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। বিষয়টি নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। অভিযোগের বিষয়ে সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় জনসাধারণের।
কমেন্ট বক্স