০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

চুনারুঘাটে বালু উত্তোলনের দায়ে হাজার টাকা অর্থদণ্ড

আপলোড সময় : ২১-০৬-২০২৬
চুনারুঘাটে বালু উত্তোলনের দায়ে হাজার টাকা অর্থদণ্ড চুনারুঘাটে বালু উত্তোলনের দায়ে হাজার টাকা অর্থদণ্ড

শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আলী সায়েদ (৩৫) নামের এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার নালমুখ এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডিত আলী সায়েদ উপজেলার মিরাশি ইউনিয়নের নালমুখ এলাকার বাসিন্দা। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ারের নেতৃত্বে নালমুখ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অনুমতি ছাড়া বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আলী সায়েদকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২০০ ফুট পাইপ ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। 

একই দিন উপজেলার দারাগাঁও চা-বাগান সংলগ্ন একটি ছড়ায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের একটি মেশিন, একটি টমটম গাড়ি এবং প্রায় ১০০ ফুট পাইপ জব্দ করা হয়। পরে মেশিন ও পাইপগুলো ধ্বংস করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ