৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​খুলনা মসজিদে গুলির ঘটনায় মামলা, গ্রেপ্তার যুবকের জবানবন্দি

আপলোড সময় : ২১-০৬-২০২৬
​খুলনা মসজিদে গুলির ঘটনায় মামলা, গ্রেপ্তার যুবকের জবানবন্দি সংগৃহীত ছবি

জে এন চৌধুরী, খুলনা : খুলনা মহানগরী দৌলতপুর বিএল কলেজ সড়কের ওজোপাডিকো মসজিদে গুলির ঘটনায় অবশেষে মামলা হয়েছে। দৌলতপুর এলাকা থেকে ঘটনায় আটক এক যুবক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি।দৌলতপুর থানা সূত্রে জানা যায়,অত্যাধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে দৌলতপুর এলাকা থেকে সাজ্জাদ (২৮) নামের আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।

১৭ জুন অপরাহ্নের ৫:১০ মিনিটে ভিকটিম আলহাজ্ব শেখ লোকমানের ভাতিজা শেখ হেজাজুল ইসলাম দৌলতপুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন,মামলা নাম্বার ১৩।দৌলতপুর ট্রেড স্কুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জাকিরুল ফিরোজ মামলার তদন্তকারী কর্মকর্তা এই তথ্য জানান যে,তদন্তের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত আমাদের কাছে আছে, পরবর্তীতে জানানো হবে।

তিনি প্রাথমিকভাবে আরও বলেন যে, ঘটনার আগের রাত্রে ৩জন হামলাকারী গ্রেপ্তারকৃত যুবকের বাসায় অবস্থান নেন। এবং ১৪ জুন ভোর রাতে মোটরসাইকেলে করে মসজিদের সামনে আসে। ফজর নামাজ শেষে সাড়ে ৫ টার দিকে আলহাজ্ব শেখ লোকমান ও আলম শেখ এর উপর এলো পাতাড়িগুলি ছোড়ে।গ্রেপ্তারকৃত সাজ্জাদ জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে এই মামলার তদন্তকারী অফিসার জানান। এও জানা যায় যে,যারা হামলার ঘটনা ঘটিয়েছে তারা তার খুব পরিচিত।দৌলতপুর থানার অফিসার ইনচার্জ বলেন, আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, আলহাজ্ব শেখ লোকমান ঘটনার সময় মসজিদের ভেতর কোরআন তেলাওয়াত অবস্থায় ছিলেন।ঘটনার পর আত্মচিৎকারে আশপাশের লোকজন তাদেরকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।আরো জানা যায়, ঘটনার দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আলহাজ্ব শেখ লোকমানের অবস্থা সংকটাপূর্ণ হলে দ্রুততাকে ঢাকা অ্যাপোলো হসপিটালে স্থানান্তর করা হয়।সেখানে ৮ ঘন্টা অস্ত্রপাচারে পেট থেকে ৩ টি গুলি বের করা হয়।চিকিৎসকরা পরবর্তীতে ৭২ ঘন্টা সময় অবজারভেশনে রাখেন। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সংকামুক্ত  আলম শেখের চিকিৎসা চলছে।ঘটনাস্থলসহ আশপাশে এখনো থমথমে ভাব বিরাজ করছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ