ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষর্থীদের বিদায়
এইচএসসি পরীক্ষর্থীদের বিদায়
হাবিবুর রহমান, মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীর আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের ২০২৬ইং সালের এইচ এসসি পরীক্ষার্থী ছাত্রীদের দোয়া ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১জুন) কলেজের হলরুমে এ দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন-ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি ও অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান।
এসময় বিশেষ অতিথি’র বক্তব্যন দেন, ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন এবং উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মোহাব্বতসহ অন্যান্যরা।
উক্ত অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স