অনিয়মকে নিয়ম করেই চলছে পীরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস!!
পীরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস
মোঃ শিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ, রংপুর: রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১,শঠিবাড়ী এর অধিনে পীরগঞ্জ জোনাল অফিসের আওতায় চতরা সাব স্টেশন এবং অফিযোগ কেন্দ্রে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, বৈদ্যুতিক মালামাল চুরি,অর্থের বিনিময়ে সেবাপ্রদানসহ গ্রাহক হয়রানীর অভিযোগ সম্পর্কে,শঠিবাড়ী এর অধিনে পীরগঞ্জ চতরা সাব স্টেশনে ব্যাপক অনিয়ম,দুর্নীতি, বৈদ্যুতিক মালামাল চুরি, অর্থের বিনিময়ে সেবাপ্রদান, গ্রাহক হয়রানি অভিযোগ, আলোর নীচে অন্ধকার,পীরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দূর্নীতির আতুর ঘর, জিএম, ডিজিএম, এজিএম, চতরা সাব-স্টেশন ও অভিযোগ কেন্দ্রে মালামাল চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় গ্রাহকদের মাঝে তীব্র ক্ষোভ এবং ভৌতিক’ বিল প্রদানের অভিযোগ, বিভিন্ন শিরোনামে জাতীয় দৈনিক, সাপ্তাহিক পত্রিকাসহ অন লাইন টেলিভিশন এবংবিভিন্ন নিউজ পোর্টালে মাস জুড়েই ছিল টক অব দ্যা টাউন। তারপরেও অনিয়মকে নিয়ম করেই চলছে চতরা সাব স্টেশনে এবং অভিযোগ কেন্দ্রে কর্মরত সেই সিন্ডিকেট কর্মচারীদের অনৈতিক ভাবে গ্রাহক হয়রানি ও অর্থ লেনদেনের রমরমা ব্যবসায়। এ যেন অপর্কম করে অর্থ আদায়ের স্বর্গ রাজ্য।
অপর দিকে বিদ্যুৎ লাইনের আশে-পাশে গাছপালার ডাল কর্তন না করেই টাকা আত্মসাৎ করাও অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির কাছে জানা যায়, বছরে দু'বার বিদ্যুৎ লাইনের উপরে গাছের ডালপালা কর্তনের জন্য অর্থ বরাদ্দ নিয়ে থাকে বিদুৎ কতৃপক্ষ। যাতে করে বৈদ্যুতিক গ্রাহক সেবা নিরবিচ্ছিন্ন ভাবে প্রদান করা সম্ভব হয়, কিন্ত অদৃশ্য কারণেই বিশ ভাগ কাজ করেই সমূদয় টাকা তছরুপ করেছে বলে জানা যায়। ফলে আকাশ মেঘ না জমতেই সমস্ত লাইন বন্ধ করে দিয়ে অফিসে বসে সময় অতিবাহিত করেন চতরা সাব স্টেশনের কর্মরত কর্মচারীগন।
এদিকে জুন ক্লোজিং এর অযুহাতে বিদ্যুৎ আতংকে সাধারণ গ্রাহক।বিদ্যুৎ বিল পরিশোধ করে সেই বিলের ফটোকপি মিটার বোর্ডে গ্রাহক ঝুলেয়ে রেখেছেন। জনৈক ব্যক্তি বলেন,বিদুৎ বিল পরিশোধ করে তার ফটোকপি মিটারে ঝুলিয়ে দিয়েছি কারণ আশেপাশে বেশ কিছু সংযোগের বিল পরিশোধ করা থাকলেও তাদের সংযোগ কর্তন করার পরেও বাড়তি ৮২৮ টাকা করে জমা দিয়ে আবার সংযোগ দিতে হয়েছে তাই এমন কাজটি আমি করেছি।
সেই সাথে জনৈক আরোও একজন বলেন,আমার বিদ্যুৎ বিল বাকী থাকায় সকাল ১০টায় বিল পরিশোধ করি,২টা ১৫ মিনিটে অফিস পোস্টিং দিলেও, ২টা ৩০ মিনিটে আমার লাইনটি কাটা হয়,সাধারণ অসহায় মানুষের সাথে এ কেমন জুলুম?ভাবতেও অবাক লাগে আসলে আমরা কোন দেশে বাস করছি,আমরা কি এই দেশের নাগরিক?
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১এর অধিনে পীরগঞ্জ জোনাল অফিস চরম অমানবিকতা আর নিয়মনবহির্ভূত ভাবে এক জুলুমের শিকার হতে হচ্ছে অসহায় মানুষকে। বিল পরিশোধের পর লাইন কাটাটা যে সম্পূর্ণ বেআইনি, সেটা স্বীকার করা তো দূরের কথা উল্টো তারা যে আচরণ আর কড়া ভাষায় কথাবার্তা বলেন তাতে মনে হয় তারা অনেক বড় অফিসার এবং অনেক কিছুই তারা করতে পারেন তাই ভয় এবং আতংক আমরা সাধারণ মানুষ।
অপরদিকে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১, শঠিবাড়ী এর আওতায়, অনিয়ম,দুর্নীতি,গ্রাহক হয়রানির অতিষ্ঠ হয়ে পীরগঞ্জে আগামী রবিবার উপজেলা বাজার মোড়ে এক মানব বন্ধনের মাইকিং করতেও শোনা যায়, উক্ত প্রচারণা উপজেলা সদরসহ বেশ কিছু এলাকায় চালানো হয়েছে। এছাড়াও চতরা সাব স্টেশনের অধিনে হোপনা কিসকুর মৎস শিল্প সংযোগ বিচ্ছিন্ন এবং পুনরায় সংযোগ দিতে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ তো অনেক আগেই পাওয়ায় যায় সেই সংঘবদ্ধ, আলোচিত, প্রভাবশালী, নৈশ্য প্রহরী আজাদুল ইসলাম, লাইন ম্যান গ্রেড১,শফিকুল ইসলাম,(টাইগার) লাইন টেকনিশিয়ান হারুন অর রশিদ, ওয়ারিং ইন্সপেক্টর নাসিরুদ্দিন, কৌশলে সেই টাকা হাতিয়ে নেয়।শুধু তাই নয় মিটার পরিবর্তন, ড্রোপ তার পরিবর্তন করতে তিন, চার হাজার টাকা নিচ্ছে এই প্রভাবশালী চক্র। অনিয়মকে নিয়ম করেই চলছে পীরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস | এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) মুহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, “বিষয়গুলো আমাদের নজরে এসেছে| আমরা তদন্ত করে দেখছি| অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।
কমেন্ট বক্স