৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে নিয়ে আসবেন সানজয়!

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ২২-০৬-২০২৬
ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে নিয়ে আসবেন সানজয়! ফিফা প্রেডিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও সানজয় দেব
 

বিশ্বকাপ ফুটবলের উম্মাদনার মাঝে বিশ্বমঞ্চে এক অভাবনীয় কাণ্ড ঘটিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ডিজে সানজয়। সম্প্রতি বিশ্বখ্যাত তারকা নোরা ফাতেহির সাথে তার বিশ্বকাপের থিম সং ‘সির সির’ (Sir Sir) মুক্তির পর এবার খোদ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে বাংলাদেশে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার দিবাগত রাতে সানজয়ের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বলের সামনে দাঁড়িয়ে বেশ খোশমেজাজে আড্ডা দিচ্ছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং ডিজে সানজয়।

আড্ডার এক পর্যায়ে ডিজে সানজয় ক্যামেরার দিকে তাকিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন, “আই অ্যাম গোনা টেক হিম টু বাংলাদেশ উইথ মি”- যার অর্থ আমি তাকে আমার সাথে বাংলাদেশে নিয়ে যাবো।

সানজয়ের এই চমৎকার প্রস্তাবে ফিফা প্রেসিডেন্টও দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন। তাৎক্ষণিকভাবে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে সানন্দে ইনফান্তিনো সাড়া দিয়ে বলেন, “গ্রেট! উই গো টুগেদার টু বাংলাদেশ, লেটস গো! বা ”চমৎকার! আমরা একসাথে বাংলাদেশ যাবো, চলো যাই!”

 

ভিডিওতে সানজয়কে তার চেনা স্টাইলিশ লুকে—কালো ওভারসাইজড টি-শার্ট ও সানগ্লাসে দেখা যায়, আর ফিফা প্রেসিডেন্ট ছিলেন তার অফিশিয়াল ফর্মাল স্যুটে। ফুটবল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির মুখে বাংলাদেশের নাম এবং সানজয়ের সাথে বাংলাদেশে আসার এই অকপট সম্মতি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। বাঙালি ফুটবলপ্রেমীরা সানজয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।

 

এর আগে বিশ্বকাপের জমকালো আয়োজনে ভিন্নভাবে বাংলাদেশকে ফুটিয়ে তুলে বিশ্বব্যাপী আলোড়ন ফেলেছিলেন সানজয়। এবার নোরা ফাতেহির সাথে মিউজিক ট্র্যাক শেয়ার করার পর ফিফা প্রেসিডেন্টের সাথে তার এই চমৎকার রসায়ন প্রমাণ করে যে, গ্লোবাল প্ল্যাটফর্মে তিনি বাংলাদেশকে কতখানি উঁচুতে রিপ্রেজেন্ট করছেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ