গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যেই কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম ব্যুরো: গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম। অসুস্থ হওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, নুরুল আলমের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, মঙ্গলবার বিকেলে একটি মামলায় নুরুল আলমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরও জানান, বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমেন্ট বক্স