৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​মহেশপুরের আলোচিত যমজ কন্যা সহ স্বামীর ঘরে ফিরলেন রিনা খাতুন

আপলোড সময় : ২৫-০৬-২০২৬
​মহেশপুরের আলোচিত যমজ কন্যা সহ স্বামীর ঘরে ফিরলেন রিনা খাতুন যমজ কন্যা সহ স্বামীর ঘরে ফিরলেন রিনা খাতুন

আবুল হোসেন লিটন, মহেশপুর (ঝিনাইদহ): মহেশপুরে যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক ও সন্তান বিক্রির হুমকি দেওয়া স্বামী রাকিবুল ইসলাম দুই কন্যা সন্তান সহ স্ত্রীকে বাড়ী ফিরিয়ে নিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের বিশেষ উদ্যোগে দুই পরিবারকে থানায় ডেকে সালিশ বসান। পরে কাজী ডেকে ধর্মীয় ও আইনি রীতি মেনে পুনরায় তাদের বিয়ের কাজ সম্পন্ন করাহয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী রাকিবুল মহেশপুর উপজেলার কাজিরবের ইউনিয়নের কোলা গ্রামের রিনা খাতুনের গর্ভে যমজ কন্যা সন্তান থাকার খবর জেনে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় । সন্তান প্রসবের পর দেড় মাস কেটে গেলেও কোনো খোঁজ নেননি স্বামী রাকিবুল, উল্টো ডিভোর্স লেটার পাঠান। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের নির্দেশে আইনি পদক্ষেপ ও পুলিশি তৎপরতা জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে মহেশপুর থানায় হাজির হন অভিযুক্ত স্বামী ও তার পরিবার। সেখানে পুলিশের মধ্যস্থতায় নিজের ভুল বুঝতে পেরে রিনা ও দুই কন্যাসন্তানকে ঘরে তুলে নিতে রাজি হন। নতুন করে সংসারে ফিরতে পেরে উচ্ছ্সিত রিনা খাতুন। এদিকে সন্তানকে বুকে টেনে নিয়ে সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দেন স্বামী রাকিবুল ইসলাম।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, আমরা শুধু আইনগত ব্যবস্থার দিকেই যাইনি, শিশুদের ভবিষ্যৎ এবং একটি ভেঙে যাওয়া সংসার জোড়া লাগানোর চেষ্টা করেছি। কাজী ডেকে তাদের পুনরায় বিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এই দম্পতির ওপর নিয়মত নজরদারি রাখা হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ