৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​দৌলতপুরে বিএনপির নামে রিপোর্টিংয়ের নির্দেশ, যুবদল নেতা শোকজ

আপলোড সময় : ২৫-০৬-২০২৬
​দৌলতপুরে বিএনপির নামে রিপোর্টিংয়ের নির্দেশ, যুবদল নেতা শোকজ ​দৌলতপুরে বিএনপির নামে রিপোর্টিংয়ের নির্দেশ, যুবদল নেতা শোকজ

মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির নেতার হুংকার। বিএনপির মাধ্যমে রিপোর্টিং করতে বলা যুবদল নেতাকে শোকজ করা হয়েছে। তিনি দৌলতপুর উপজেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে আলাপকালে যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম বলেন রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে বলা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে যুবদল। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে আব্দুস সালামকে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নোটিশ পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার (২৩ জুন) সকালে একটি প্রতিবাদ মিছিল শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে ওই বিতর্কিত মন্তব্য করেন আব্দুস সালাম। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। ঘটনার পর জেলা যুবদলও বিষয়টি খতিয়ে দেখে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালামকে বলতে শোনা যায়, কিছু সাংবাদিক তাদের সংগঠনকে হেয় করার চেষ্টা করছেন। তিনি দলীয় নেতাকর্মীদের বলেন, যুবদলের পক্ষ থেকে যেসব তথ্য বা বক্তব্য দেওয়া হবে, সেগুলো প্রচার করার বিষয়ে গুরুত্ব দিতে হবে।
একপর্যায়ে তিনি বলেন, দৌলতপুরে কোনো সাংবাদিক নেই, শুধু রিপোর্টার আছে। এলাকায় রিপোর্টিং কার্যক্রম পরিচালনা করতে হলে উপজেলা বিএনপির মাধ্যমে করতে হবে।

এমন বক্তব্য প্রকাশ পাওয়ার পর সাংবাদিক মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে আব্দুস সালাম দাবি করেন, তিনি মূলত আওয়ামীলীগপন্থি সাংবাদিকদের বিষয়ে ওই বক্তব্য দিয়েছেন। তবে যারা দেশ ও জনগণের স্বার্থে কাজ করেন, তাদের তিনি স্বাগত জানান।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ