কিশোরগঞ্জে মাকে হত্যা করে ঘরের মেঝে পুঁতে রাখার দয়ে ছেলে গ্রেফতার
মাকে হত্যা করে ঘরের মেঝে পুঁতে রাখার দয়ে ছেলে গ্রেফতার
তৈয়ব আলী সরকার, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে মাকে হত্যা করে ঘরের মেঝে পুঁতে রাখার দায়ে বড় ছেলে মাজহারুল আনোয়ার জুয়েলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রুবেল উপজেলার বড়ভিটা ইউনিয়নের ময়দান পাড়া গ্রামের মৃত আশরাফ উদ্দিনের বড় ছেলে।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় তাকে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জুয়েলসহ তার মা মারুফা বেগম গ্রামের বাড়িতে বসবাস করতেন। ছোট ছেলে লাভিন মিয়া ঢাকায় একাটি গামেন্টেসে চাকরি করতেন। ঈদের পরে ছুটিতে বুধবার (৩ জুন) ঢাকা থেকে বাড়ীতে এসে তার মাকে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে বড় ভাইয়ের ঘরের বিছানা গোছাতে গিয়ে রক্ত ও ঘরের মেঝেতে ফাটল দেখতে পান। এ ঘটনায় লাভিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশ এসে, হত্যার আলামত দেখে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগমের মরদেহ ওইদিন রাত ১২টা ১০ মিনিটে উদ্ধার করা করে। এ ঘটনায় নিহতের ছোট ছেলের অভিযোগ করেন, তার বড় ভাই জুয়েল তার মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করে।
কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান বলেন, ওইদিন রাতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাকে হত্যা করে পুঁতে রাখার অভিযোগে মামলা রয়েছে। আজ শুক্রবার (২৬ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে জবানবন্দি নিয়ে জেলা কারাগারে পাঠানো হবে।
কমেন্ট বক্স