০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

​বাগেরহাটে রকেট ফুটবল একাডেমীর উদ্বোধন উপলক্ষে জার্সি উন্মোচন ও মাদকবিরোধী সমাবেশ

আপলোড সময় : ২৭-০৬-২০২৬
​বাগেরহাটে রকেট ফুটবল একাডেমীর উদ্বোধন উপলক্ষে জার্সি উন্মোচন ও মাদকবিরোধী সমাবেশ ​বাগেরহাটে রকেট ফুটবল একাডেমীর উদ্বোধন উপলক্ষে জার্সি উন্মোচন ও মাদকবিরোধী সমাবেশ

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট : বাগেরহাটে রকেট ফুটবল একাডেমির যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৬ জুন) জেলা সদরের বেশরগাতী এলাকায় রকেট ফুটবল একাডেমির নিজস্ব মাঠে জার্সি উন্মোচন ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদুল ইসলাম, এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোঃ মনজুর রশিদ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খান।

 বাগেরহাট জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, মনিরুল হক ফারাজি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, শতর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আহসান হাবীব ঠান্ডা।

 জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, বিএনপি নেতা শরীফ মোস্তফা জামান লিটু, বাসারাত শেখ, গোলাম মাসুদ, শরিফুল ইসলাম মিরাজ, খান হাফিজুর রহমান, গোলাম রসুল তরফদার নেওয়াজ, জামায়াত নেতা বনি আমিন, জেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মেফতাহ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রকেট একাডেমীর সদস্য এবং স্থানীয় জনতা।

অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রমের মধ্যে আলোচনা সভা, মাদক বিরোধী শপথ, রক্তের গ্রুপ নির্ণয়, কেক কাটা, জার্সি উন্মোচন, পার্শ্ববর্তী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং সর্বশেষ রকেট ফুটবল একাডেমীর আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ