১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপলোড সময় : ২৭-০৬-২০২৬
​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আবুল বাসার মিলন, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)'র বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার(২৬ জুন) দিবাগত রাতে জেলার সদর উপজেলার  দ্বারিয়াপুর হাতাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে দুইটি ব্যাগের ভিতর থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করে (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানীকদল। এ সময় দুইজন কে আটক করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার চর ইসলামপুরের নাসির (৪৬), ও শিবগঞ্জ উপজেলার নতুন বাররশিয়ার মতিন (২০)। এ সময় তাদের হেফাজত থেকে ১৪  কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান , উদ্ধারকৃত গাঁজার চালানটি কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়েছিল। যা এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হয়েছিলো। তবে ডিএনসির তৎপরতায় চালানটি এলাকায় পৌঁছানোর আগেই জব্দ করতে সক্ষম হয়।

তিনি আরও জানান,  গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুনর্ব্যক্ত করছে যে, মাদকের উৎস, পরিবহন, মজুত ও বিপণনের সঙ্গে জড়িত সকল ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠনে অধিদপ্তর দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ