৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​গাওসুল আযম-বিএনএসবি আই হসপিটালে চক্ষু প্রশিক্ষণ শুরু

আপলোড সময় : ২৭-০৬-২০২৬
​গাওসুল আযম-বিএনএসবি আই হসপিটালে চক্ষু প্রশিক্ষণ শুরু ​গাওসুল আযম-বিএনএসবি আই হসপিটালে চক্ষু প্রশিক্ষণ শুরু

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর: ২৭জুন শনিবার গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল সেমিনার কক্ষে আন্ধেরী হেলফি বন জার্মানীর সহযোগিতায় এবং গাওসুল আযম বিএনএবি আই হসপিটাল দিনাজপুরের আয়োজনে ৯টি উপজেলা হতে আগত ৫০জন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। 

গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল-বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ আতাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সভাপতি ও দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। 

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি দিনাজপুরের সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক মোঃ সফিকুল হক ছুটু, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ জনাব আলী, কোষাধ্যক্ষ সুজাউর রব চৌধুরী, কার্যনির্বহী সদস্য মোঃ আব্দুস সবুর চৌধুরী, মোঃ আফতাব উদ্দিন মন্ডল, আবুল কালাম, মোঃ জিয়াউল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নির্বাহী সদস্য এ্যাডঃ মেহেরুন ইসলাম। ২য় সেশনে চক্ষু দৃষ্টি শক্তি, অন্ধত্ব, অন্ধত্ব প্রতিরোধ, শিশু চক্ষু রোগের চিকিৎসা ও প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের মেডিকেল অফিসার ডাঃ রিয়াদ ইবনে মাহামুদ। 

দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, চোখ মানব দেহের সবচেয়ে গুরুত্বপূণ ও অমূল সম্পদ। যে মানুষের দৃষ্টি কমে যায় তিনি দৃষ্টি প্রতিবন্ধী। অন্ধ ব্যাক্তির জীবন হতাশা আর বিড়ম্বনায় ভরা। অন্যের ধিক্কার ও লাঞ্জনা তার নিত্য সঙ্গী। এ থেকে মুক্তি পেতে আমাদের চোখের যত্ন নিতে হবে। প্রাথমিক শিক্ষরা হলেন সমাজের-দেশের শিক্ষক এবং তারাই মানুষ গড়ার কারিগর। শিক্ষদের নৈতিক কর্তব্য পড়াশুনার পাশাপাশি চোখের পরিচর্যা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা।

উক্ত প্রশিক্ষণে দিনাজপুর জেলার কাহারোল, পার্বতীপুর, বিরামপুর, হাকিমপুর, ফুলবাড়ি, চিরিরবন্দর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও বীরগ্ঞ্জ হতে আগত পঞ্চাশজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ