৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

আপলোড সময় : ২৭-০৬-২০২৬
​নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন ​নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

আফরোজা ইয়াসিন, নাটোর : নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী  আন্তর্জাতিক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মাদকবিরোধী বন্ধন ও র‍্যালি করা হয়েছে।   

গতকাল দুপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় নাটোর এদের আয়োজনে,  উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ে উপ-পরিচালক রিফা রাওনাক নিতু এর  সার্বিক পরিচালনায় আমাদের ভিশন মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়া, এই প্রতিপাদ্য সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  বেলুন উড়িয়ে সেখান থেকে এক বনাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি জেলা প্রশাসক নাটোর আসমা শাহীন এর সভাপতিত্বে আলোচনা সভায়  বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আরিফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন সহ আরো অনেকে। আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ  উপস্থিত ছিলেন।

এসময় বক্তাগনেরা বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নের জন্যও বড় হুমকি। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতা, চিত্র অঙ্কন,সহ বিভিন্ন অনুষ্ঠানের পুরুষ্কার পুরস্কৃত ছেলেমেয়েদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ