৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, দেশত্যাগের হুমকির অভিযোগ

আপলোড সময় : ২৮-০৬-২০২৬
শেরপুরে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, দেশত্যাগের হুমকির অভিযোগ রঞ্জিত চন্দ্র দে

তপুসরকার হারুন, শেরপুর: শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে কুসুমহাটি বাজারের এক সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, মারধর এবং দেশত্যাগের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় সেলিম মিয়া নামে প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রঞ্জিত চন্দ্র দে পরিবার নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেছেন সুশিল সমাজের ব্যাক্তি বর্গের কাছে।

এ বিষয়ে ভুক্তভোগী রঞ্জিত চন্দ্র দে বলেন, শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজারে ক্রয় সূত্রে প্রাপ্ত  ১০ শতক জমি দীর্ঘ ১৩ বছর ধরে তাদের দখলে রয়েছে। তবে প্রতিপক্ষ সেলিম আহাম্মেদ জোরপূর্বক ভাবে দখলের চেষ্টা করে। স্থানীয় লোকজন বেদখলে বাধা দিলে সে অবৈধভাবে আমাকে হয়রানী করার জন্য আদালতে মামলা দায়ের করে এবং ১৪৪ ধারা জারী করে।

তিনি অভিযোগ বলেন, ২০২৪ সালের ৫ই আগষ্টের পরপরই প্রতিপক্ষ সেলিম জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে স্থানীয় সালিশের মাধ্যমে তা প্রতিহত করা হয়। সর্বশেষ আমার ক্রয়কৃত জায়গাতে স্থাপনা তুলতে গেলে সেখানেও তিনি বাধাঁ প্রয়োগ করেন ।  পরে স্থানীয়দের তোপের মুখে সেখান থেকে সড়ে এসে আদালতে ১৪৪ ধারা অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করে এবং পুলিশ দিয়ে হয়রানী ও ভয়ভীতি দেখান।

ভুক্তভোগীর দাবি, বিভিন্নভাবে সেলিম মিয়া আমাকে আমার পরিবারকে হুমকি ভয়ভীতি ও দেশত্যাগ করে ভারতে চলে যাওয়ার হুমকি দিয়ে যাচ্ছে ।
এ ঘটনায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠ তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ।

এ বিষয়ে স্থানীয়  জমি দাতা আলাল উদ্দিন বলেন, সেলিম মিথ্যা মামলা দিয়ে রঞ্জিত ও তার পরিবারকে হয়রানী করছে। আমারা জমি বিক্রি করেছিলাম হান্নান নামের একজনের কাছে তিনি আবার ২০১৩ সালে রঞ্জিত দাদার কাছে বিক্রি করে দেন । এই খানে সেলিম মিয়ার কোন জমি নাই।

 ইন্তাজ আলী  নামে আরেকজন বলেন, প্রভাবশালী সেলিম শেরপুর ভীমগন্জ   বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজের আওয়ামী আমলের সাবেক হুইপ আতিউর রহমান আতিকের আস্থাভাজন হয়ে প্রভাষক পদে চাকুরী বাগিয়ে নেন। বিগত সময়ে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। এখন বিএনপি উচ্চ পর্যায়ের নেতাদের নাম ভাংগিয়ে বিভিন্ন অপকর্ম থেমে নেই।

এ বিষয়ে স্থানীয় ওই ইউনিয়ন পরিষদের  সাবেক মেম্বার বলেন, আমারা জানি এই জমি রঞ্জিতের ক্রয়কৃত সম্পত্তি। এখানে সেলিম জোরপূর্বক ভাবে তাদের বাঁধা দিতে পারে না।

এবিষয়ে প্রভাষক  সেলিম  আহাম্মেদ এর সাথে কথা হলে তিনি বলেন, রাজনৈতিক ভাবে শেরপুর জেলা বিএনপি টপ লেভেলের নেতারা এবং লোকাল নেতারা বিষয়টা জানে তারাই এই কাজটা হস্তক্ষেপ করতেছে।

এবিষয়ে শেরপুর সদর থানার এএসআই উজ্জল বিশ্বাস বলেন, কোর্ট থেকে ১৪৪ ধারা জারী করা হয়েছে এবং  সেলিম সাহেব  এটার বাদী  । আমি   ১৪৪ জারী করার নোটিশ এবং  আগামী ২০ তারিখ পর্যন্ত ওই জায়গাতে কোন স্থাপনা করতে পারবে না পরবর্তীতে কোর্টের নির্দেশনা ছাড়া।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ