নেত্রকোণায় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সাজাপ্রাপ্ত পলাতক আসামি তপন কুমার দাস গ্রেপ্তার
সৈয়দ নূরুল আমিন রূপক, নেত্রকোণা : নেত্রকোণায় র্যাব-১৪ ময়মনসিংহের সদর কোম্পানির অভিযানে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তপন কুমার দাস গ্রেপ্তার। আজ রোববার (২৮জুন) দুপুরের দিকে র্যাব-১৪ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া ব্যাক্তি হলেন - ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া কালীবাড়ি রোড এলাকার তপন কুমার দাস (৫৫)।
র্যাব-১৪ সূত্রে জানা যায় - শনিবার (২৭জুন) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০মিনিটে নেত্রকোণা সদর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর আভিযানিক একটি টিম তপন কুমার দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব-১৪ আরও জানায়- গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাব-১৪ এর এই ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স