১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

​শিবপুরে মিথ্যা তথ্য প্রচারের কারণে ইউ'পি চেয়ারম্যান শামীমের সংবাদ সম্মেলন

আপলোড সময় : ২৯-০৬-২০২৬
​শিবপুরে মিথ্যা তথ্য প্রচারের কারণে ইউ'পি চেয়ারম্যান শামীমের সংবাদ সম্মেলন ইউ'পি চেয়ারম্যান শামীমের সংবাদ সম্মেলন

আতাবুর রহমান সানি, শিবপুর (নরসিংদী): নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক মোল্লা (শামীম) তাঁর বিরুদ্ধে সম্প্রতি উত্থাপিত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

রোববার (২৮ জুন) বিকেলে দুলালপুর মোড়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মাহফুজুল হক মোল্লা (শামীম) বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। একটি স্বার্থান্বেষী মহল আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। আমি এ ধরনের অপপ্রচার ও মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমি সবসময় জনগণের সেবা ও ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাচ্ছি। জনগণই এসব অভিযোগের প্রকৃত সত্য জানেন। তাই অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সত্য যাচাই করার আহ্বান জানাই।” সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান শামীম।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ