১৬ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নওগাঁয় ২৪টি সাংস্কৃতিক সংগঠন ও ১৪২ জন কর্মীর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

আপলোড সময় : ২৯-০৬-২০২৬
নওগাঁয় ২৪টি সাংস্কৃতিক সংগঠন ও ১৪২ জন কর্মীর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ সরকারি অনুদানের চেক বিতরণ
 
শাহরিয়ার শাওন, নওগাঁ : নওগাঁয় জেলা প্রশাসন ও জেলা কালচারাল অফিসের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও অনুদানপ্রাপ্ত ব্যক্তিবর্গের মাঝে সরকারি অনুদানে চেক বিতরণ করা হয়েছে।
 
আজ সোমবার (২৯ জুন) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা কালচারাল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফারুকুর রহমান ফয়সল। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা।
 
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা সিদ্দিকা বলেন, "সংস্কৃতি হলো একটি জাতির দর্পণ। প্রান্তিক পর্যায়ের সাংস্কৃতিক চর্চাকে বেগবান করতে এবং এর সাথে জড়িত কর্মীদের মূল্যায়নে সরকারের এই অনুদান অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে। এই সহায়তা স্থানীয় পর্যায়ে সুস্থ সংস্কৃতি বিকাশে কর্মীদের আরো বেশি উৎসাহিত করবে।
 
অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে জেলার মোট ২৪টি সাংস্কৃতিক সংগঠনের মাঝে মোট ১২৪৭০০০টাকা এবং ১৪২ জন সাংস্কৃতিক কর্মীর মাঝে মোট ৩৬ লাখ ২৫ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে। 
 
অনুদানের চেক প্রাপ্ত উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে একুশে পরিষদ,নওগাঁ সাহিত্য পরিষদ, নজরুল একাডেমী, বাংলাদেশ যাত্রা শিল্পী সহ বিভিন্ন সংগঠন।অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ