৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিআরটিএ দিনাজপুর সার্কেলের ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আপলোড সময় : ০১-০৭-২০২৬
বিআরটিএ দিনাজপুর সার্কেলের ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত ৩০শে জুন-২০২৬ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেল এর নিয়মিত ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট কমিটি (উঈঞঈ-ডিসিটিসি) এর ৩৮১ তম সভার ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মোছাঃ নাসরিন আক্তার সুমী, দিনাজপুর : গতকাল মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেল এর নিয়মিত ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট কমিটি  (উঈঞঈ-ডিসিটিসি) এর ৩৮১ তম সভার ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে  ৮ টায় বিআরটিএ দিনাজপুর সার্কেল অফিসে পরীক্ষায় অংশগ্রহণকারী (পেশাদার  ও অপেশাদার) যানবাহন চালকদের প্রথমে ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলে  লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা  সাড়ে ১২টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর অফিসে  ভাইবা (মৌখিক) পরীক্ষা নেওয়া হয়। এরপর দিনাজপুর বড় মাঠে ফিল্ড  টেস্ট (প্রাকটিক্যাল টেস্ট) নেওয়া হয়।  

উক্ত পরীক্ষায় মোট ২২০ জন আবেদন করেছিলেন। এর মধ্যে ৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।  অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে  উক্ত পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম,  সদস্য সচিবের দায়িত্ব পালন করেন  বিআরটিএ দিনাজপুর সার্কেলের  মোটরযান পরিদর্শক মোঃ সফিকুল ইসলাম। 

এ সময় সহযোগিতা করেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের অন্যান্য কর্মকর্তাও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিম্ন ঠিকানায় http:// bsp.brta.gov.bd আবেদন করে ড্রাইভিং পরীক্ষার জন্য প্রাপ্ত তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাচ্ছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ