৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​মানিকগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ বিতরণ ও মাদকবিরোধী কর্মসূচি শুরু

আপলোড সময় : ০১-০৭-২০২৬
​মানিকগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ বিতরণ ও মাদকবিরোধী কর্মসূচি শুরু বৃক্ষ বিতরণ ও মাদকবিরোধী কর্মসূচি শুরু

রাজু আহম্মেদ শাওন, মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌর এলাকায় ওয়ার্ডভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং মাদকবিরোধী কর্মসূচি করেছে জেলা কৃষক দল। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১২ ঘটিকায় পৌরসভার মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সার্বিক তত্ত্বাবধানে মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ পরিষ্কার করা হয়। পাশাপাশি স্থানীয়দের মাঝে ২০০টিরও বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক সামিউল হক সুজন সহ জেলা ও পৌর কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় গোলাম কিবরিয়া সাইদ বলেন, জেলা বিএনপির আহ্বায়কের নির্দেশনায় খেলার মাঠকে খেলাধুলার উপযোগী করে তোলার লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডেই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদকবিরোধী কার্যক্রমও চলমান থাকবে। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ