নোয়াখালীতে পৃথক অভিযানে ইয়াবা ও মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার
ইয়াবা ও মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার
মজিদুল ইসলাম, নোয়াখালী : নোয়াখালীতে পৃথক অভিযানে ইয়াবা ও মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার(৩০ জুন) রাতে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ ছাতারপাইয়া রোডের উত্তরে মামুনের বাড়ীর পাশে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মামুন (৪২), পিতা-মৃত দীন মোহাম্মদ, মাতা-রোকেয়া বেগম, সাং-গনিপুর,(মামুনের বাড়ী) ০৬নং ওয়ার্ড, ১০ নং নরোত্তমপুর ইউপি, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীকে আটক করে। পরে তার দেখানো মতে বসত ঘরের সামনে বালির স্তুপের ভিতর হতে লুকানো অবস্থায় ৫৮ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ উদ্ধার করেন। আসামীর বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
এর আগে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নোয়াখালী সদর উপজেলার সোনাপুরের আজাদের দোকানের সামনে চেকপোষ্ট পরিচালনা করা কালে ডিবি পুলিশ মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম (৩২), পিতা- মাহফুজুর রহমান, মাতা-জহুরা বেগম, সাং-পূর্ব শুলুকিয়া, পোঃ উত্তর ওয়াপদা বালার, থানা-সুধারাম, জেলা-নোয়াখালীকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স