০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

​গাজীপুরে অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করলেন জেলা প্রশাসক

আপলোড সময় : ০২-০৭-২০২৬
​গাজীপুরে অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করলেন জেলা প্রশাসক অসুস্থ এইচএসসি পরীক্ষার্থী

আব্দুল মালেক মিয়া ব্যুরো চীফ গাজীপুর : গাজীপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা প্রশাসক। এইচএসসি পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পড়া এক পরীক্ষার্থীর জন্য নিজেই তাৎক্ষণিক ওষুধের ব্যবস্থা করেন তিনি। 

সারা দেশের মতো গাজীপুরেও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এরই মধ্যে একটা গাজীপুর মহানগরের কাজী আজিমউদ্দিন কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পান গাজীপুরের জেলা প্রশাসক।

বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত পরীক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেন। পরে চিকিৎসা সহায়তা পাওয়ার পর পরীক্ষার্থী আবারও পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়।

জেলা প্রশাসকের এমন মানবিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন পরীক্ষার্থী, অভিভাবক ও কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকরা। তারা বলেন, প্রশাসনের এমন আন্তরিকতা পরীক্ষার্থীদের মানসিকভাবে সাহস জোগায়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো পরীক্ষার্থী অসুস্থ হলে বা জরুরি পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিক সহায়তা দিতে প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ