০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

​গাজীপুরের সিটি করপোরেশন ও জেলা প্রশাসকের সাথে বৈঠক

ভাওয়াল রাজদীঘি সংস্কার ও উন্নয়ন বাস্তবায়ন আন্দোলনের প্রতিনিধি দলের

আপলোড সময় : ০২-০৭-২০২৬
ভাওয়াল রাজদীঘি সংস্কার ও উন্নয়ন বাস্তবায়ন আন্দোলনের প্রতিনিধি দলের গাজীপুরের সিটি করপোরেশন ও জেলা প্রশাসকের সাথে বৈঠক

আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ গাজীপুর : "ভাওয়াল রাজদিঘী সংস্কার ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন আন্দোলন"-এর প্রতিনিধি দল। তারা বৃহস্পতিবার সকালে অত্যন্ত সফলতা, বিচক্ষণতা ও দূরদর্শিতার সঙ্গে গাজীপুরের সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম-এবং জেলা প্রশাসক  নুরুল করিম ভূঁইয়া সঙ্গে এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠকে অংশগ্রহণ করেন।

ভাওয়াল রাজদীঘি সংস্কার ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন আন্দোলনের সভাপতি মনোয়ার হোসেন রনি বলেন, বৈঠকে ভাওয়াল রাজদিঘীর স্কেচ ম্যাপ, সংস্কারের পূর্ণাঙ্গ রিকল্পনা, বাস্তবায়নের ধাপ, প্রশাসনিক কার্যপ্রক্রিয়া, কাজ শুরুর সম্ভাব্য সময়সীমা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অত্যন্ত আন্তরিক ও বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এবং বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

 তিনি আরও বলেন,  এই বৈঠক শুধু একটি আনুষ্ঠানিক সাক্ষাৎ নয় এটি ভাওয়ালের ইতিহাস, ঐতিহ্য, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। 

আমরা বিশ্বাস করি, বহুদিনের অবহেলা ও অপেক্ষার অবসান ঘটিয়ে ঐতিহাসিক ভাওয়াল রাজদিঘী খুব শিগগিরই তার হারানো সৌন্দর্য, ঐতিহ্য ও প্রাণ ফিরে পাবে। এই দিঘী শুধু একটি জলাশয় নয়—এটি ভাওয়ালের ইতিহাস, সংস্কৃতি, পরিবেশ ও মানুষের আবেগের অবিচ্ছেদ্য অংশ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব  রফিকুল ইসলাম আলম,সদস্য সিরাজুল হক খোকা, তাজুল ইসলাম,এড. মিজানুর রহমান, সঞ্জয় চক্রবর্তী, শেখ জাহিদ, ইঞ্জিনিয়ার মাসুম, ও রহিমা আক্তার রত্না প্রমুখ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ