০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

হারিয়ে যাওয়া ৩১ টি মোবাইল ও টাকা ফিরিয়ে মুখে হাসি ফোটালো ১৮ এপিবিএন, রাঙ্গামাটি

আপলোড সময় : ০৬-০৭-২০২৬
হারিয়ে যাওয়া ৩১ টি মোবাইল ও টাকা ফিরিয়ে মুখে হাসি ফোটালো ১৮ এপিবিএন, রাঙ্গামাটি

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি : ​রাঙ্গামাটিবাসীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও ভুলবশত চলে যাওয়া টাকা উদ্ধার করে  প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর "সাইবার ক্রাইম সেল"।

​সোমবার ( ০৬ জুলাই) ১৮ এবিপিএন  ব্যাটালিয়নের সদর দপ্তর রাঙ্গামাটিতে  এক মোবাইল ফোন ও অর্থ হস্তান্তর অনুষ্ঠান" অনুষ্ঠিত হয়।  এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অত্র ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার  মুহম্মদ আবদুল ওয়াহাব, মোঃ এনায়েত করিম, পিপিএম (সেবা), সহ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার। ​ মোঃ মশিয়ার রহমান, এ্যাডজুটেন্ট সহকারি পুলিশ সুপার ​অত্র ব্যাটালিয়নের  পুলিশ পরিদর্শকগণ এবং সাইবার ক্রাইম সেলের  সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

​নিরাপদ ও অপরাধমুক্ত সাইবার স্পেস গড়তে এবং জনগণের যেকোনো সমস্যায় ১৮ এপিবিএন, রাঙ্গামাটি সর্বদা আপনার পাশে রয়েছে।

১৮ এপিবিএন  সুত্রে জানাযায় গত জুন ২০২৬ মাসে   "সাইবার ক্রাইম সেল"-এর অক্লান্ত পরিশ্রমে আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার ৩১টি  নামী-দামী ব্র্যান্ডের হারিয়ে যাওয়া, চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার এবং  বিকাশের  ভুলবশত অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া সর্বমোট ৪৭,০২০/- (সাতচল্লিশ হাজার বিশ) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। 

​এসময ​নিজেদের প্রিয় শখের মোবাইল ফোন এবং কষ্টার্জিত টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রকৃত মালিকগণ। তারা ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এই দ্রুত ও জনবান্ধব সেবার প্রশংসা করেন এবং ব্যাটালিয়ন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ