০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

১৭ শত ইয়াবা ও চোলাই মদসহ আটক ২

ফেনীতে ডিএনসির জোড়া অভিযান

আপলোড সময় : ০৭-০৭-২০২৬
ফেনীতে ডিএনসির জোড়া অভিযান ইয়াবা ও চোলাই মদসহ আটক ২

এম. এমরান পাটোয়ারী, ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মো. ইসলাম (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

সোমবার (০৬ জুলাই) রাতে ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। আটককৃত মো. ইসলাম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের আলী আহমদের ছেলে।

​ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি দল নিজকুঞ্জরা এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী 'ইস্কয়ার পরিবহন' নামের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. ইসলামের কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ও তাকে আটক করা হয়। এ ঘটনায় পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেন। আজ ৭ জুলাই (মঙ্গলবার) আসামিকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, ৬ জুলাই বিকেলে অপর একটি অভিযান চালিয়ে ছাগলনাইয়া দুমঘাট ব্রিজের উত্তর পাশে তল্লাশি চালায় ডিএনসির উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে আরেকটি দল। তল্লাশিকালে ৮ লিটার চোলাই মদসহ সাব্বির আহমদ সবুজ (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়েরের পর আসামিকে থানায় হস্তান্তর করেন।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, ফেনীকে মাদকমুক্ত রাখতে তাদের এই চিরুনি অভিযান প্রতিদিন অব্যাহত রয়েছে। মাদকের সরবরাহ বন্ধের পাশাপাশি তারা সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সভা-সমাবেশ ও প্রচারণামূলক কার্যক্রমকেও সমান গুরুত্ব দিচ্ছেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ