০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

​বামনজল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম, স্থানীয়দের মাঝে ক্ষোভ

আপলোড সময় : ০৭-০৭-২০২৬
​বামনজল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম, স্থানীয়দের মাঝে ক্ষোভ বামনজল সরকারী প্রাথমিক বিদ্যালয়

শাহিনুরা আক্তার, রংপুর ব্যুরো: বামন জল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও স্বজন প্রীতির ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে।

এদিকে, এই ঘটনার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছে স্থানীয়রা। সেই সাথে মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করারও প্রস্তুতি নিচ্ছে ওই এলাকার সচেতন মানুষজন।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নস্থ বামন জল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চলছে প্রধান শিক্ষক মোছা: দিনারা বেগমের স্বেচ্ছাচারিতা ও উদাসীনতার মধ্য দিয়ে।

সম্প্রতি, তিনি ম্যানেজিং কমিটি গঠন করেছেন নিজস্ব আত্মীয় স্বজনদের দিয়ে। অবৈধভাবে গঠিত ওই ম্যানেজিং কমিটিতে স্থান পেয়েছে প্রধান শিক্ষকের ছয় জন নিকট আত্মীয়। ম্যানেজিং কমিটিতে অংশ পাওয়া পাওয়া ছয় জনই একই গ্রামের বাসিন্দা এবং প্রধান শিক্ষকের আত্মীয়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় মানুষজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন মো: মাইদুল ইসলাম নামের স্থানীয় এক যুবক।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোছা: দিনারা বেগম জানান, তার বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা থাকলে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হোক। এ বিষয়ে জানতে চাইলে নিয়োজিত এটিও মুকুল চন্দ্র বর্মন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) নুর মোহাম্মদ জানান, এখনও কোনও অভিযোগ পাইনি। তবে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ