বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক সম্মাননা প্রদান
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক সম্মাননা প্রদান
আব্দুল মালেক মিয়া,,ব্যুরো চীফ,গাজীপুর : উচ্চফলনশীল ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-কে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক| ব্যাংকটির প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি তথা রজৎজয়ন্তী উদ&যাপন উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়|
৫ জুলাই ২০২৬ রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ব্রির পক্ষে পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম এ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন| অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডপত্রিকার সম্পাদক ইনাম আহমেদসহ ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, নীতিনির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন|
উল্লেখ্য, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ১০টি হাইব্রিডসহ মোট ১২৭টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে যার মধ্যে বেশ কয়েকটি প্রতিকূল পরিবেশ সহনশীল এবং উন্নত পুষ্টিগুণ সমৃদ্ধ|
কমেন্ট বক্স