০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

​ময়মনসিংহে ডিবি'র অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপলোড সময় : ০৮-০৭-২০২৬
​ময়মনসিংহে ডিবি'র অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার দুই মাদক কারবারি গ্রেফতার

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-সজল কর্মকার (২৯) ও মোঃ রাজু (৩২)। তাদের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার কালবলা পাতারিয়া এলাকায়।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার (৬ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, ময়মনসিংহের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের ওসির নির্দেশনায়  এ সময় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করে গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা ডিবি (দক্ষিণ) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুল হক বলেন, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ চক্রের সঙ্গে সম্পৃক্ত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি জানান, জেলা মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে এবং মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ