০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ,

ট্রাম্প, ঘোষণা দিলেন বললেন—তারা ‘জঘন্য, অসুস্থ মানুষ’

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ০৮-০৭-২০২৬
ট্রাম্প,  ঘোষণা দিলেন বললেন—তারা ‘জঘন্য, অসুস্থ মানুষ’ তুরস্কের আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশে ন্যাটো মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬ছবি: রয়টার্স


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখন ‘শেষ’। তিনি বলেন, ‘আমি তাদের সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না, তারা ‘‘জঘন্য’’। তারা ‘‘অসুস্থ মানুষ’’ এবং অসুস্থ মানুষেরা তাদের নেতৃত্ব দিচ্ছেন। তারা ‘‘নৃশংস ও সহিংস প্রকৃতির’’ লোক।’
 

ট্রাম্প আরও বলেন, ‘তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটি ব্যবহার করত। আমার বিবেচনায়, সব শেষ হয়ে গেছে।’

তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় আজ বুধবার ট্রাম্প এসব মন্তব্য করেন।
 

বক্তব্যে ট্রাম্প বলেন, ‘তাদের সঙ্গে আলোচনা করা মানে শুধুই সময়ের অপচয়। তারা ‘‘মিথ্যাবাদী’’।’ তিনি জানান, আলোচকেরা চাইলে কথাবার্তা চালিয়ে যেতে পারেন, তবে তাঁর মনে হয়, তাঁরা শুধু নিজেদের সময়ই নষ্ট করছেন।

 

এর আগে গতকাল মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টির বেশি নৌযান রয়েছে।

এর জবাবে ইরান জানিয়েছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ