ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
সালাম হোসেন, ঝিনাইদহ : জলবায়ু পরিবর্তন,আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা' এই শ্লোগানে ঝিনাইদহে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। পরে সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমানের সভাপতিত্বে সভাতে সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জান, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা, সেসময় বক্তারা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, নদী-খাল ও জলাশয় দূষণমুক্ত রাখা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
কমেন্ট বক্স