আপন আলোয় আলোকিত দেবী চৌধুরানী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়
দেবী চৌধুরানী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়
শাহিনুরা আক্তার, রংপুর ব্যুরো: প্রতিবন্ধী শিক্ষার্থীদের আপন আলোয় আলোকিত করছে দেবী চৌধুরানী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়। বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টি রংপুর - চৌধুরানী সড়কের বকসির দিঘীর পূর্ব পাশে এর অবস্থান।
২২ শতাংশ জমির উপর ২০১৬ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারিতে স্থপিত দেবী চৌধুরানী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়টি যাত্রা শুরু করে। সুন্দর, দৃষ্টিনন্দিত মনোরম পরিবেশে গড়ে ওঠা বিদ্যালয়টি প্রতিবন্ধী ও সাধারণ মানুষজনের হৃদয়ের কোমল অনুভূতিতে ইতোমধ্যে স্থান করে নিয়েছে। আনন্দ উল্লাসে শিক্ষার্থীদের বিদ্যালয়টিতে নিয়ে আসেন তাদের অভিভাবকরা। মাতৃ স্নেহে বন্ধুসুলভ আচরণে শিক্ষার্থীরা পাঠ গ্রহণে বেজায় খুশি প্রতিবন্ধী শিশুরা।
পাঠদান ও বিদ্যালয়টি রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন কাজে দেখ ভালের জন্য শিক্ষক সহ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ২৩ জনের। ১৫৮ জন প্রতিবন্ধী শিশুদের প্রাণ চাঞ্চল্য ও তাদের আদর্শিত আচার আচরণ দেখে স্থানীয় মানুষজন মুগ্ধ।
এ বিষয়ে জানতে চাইলে দেবী চৌধুরানী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা: সাইদা বেগম জানান, তার স্বামী মরহুম মতিয়ার রহমান এই বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। তার মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিরলস ভাবে দায়িত্ব পালন করা আছেন। এখনও তেমন কোন সরকারি সুযোগ-সুবিধা এ বিদ্যালয়টি পাইনি। তবে, বিদ্যালয়টিকে দ্রুত এমপিও ভুক্ত করা হলে পীরগাছা উপজেলার মধ্যে এটি হবে একটি অন্যতম বিদ্যালয়।
দেবী চৌধুরানী বুদ্ধি প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহ্ শাহেদ ফারুক জানান, অবকাঠামোগত ভাবে বিদ্যালয়টি এগিয়ে রয়েছে, শিক্ষক শিক্ষার্থীরা পাঠদান ও পাঠ গ্রহণে আন্তরিক। তাই দ্রুত এই বিদ্যালয়টিকে এমপিও ভুক্ত করার জন্য সরকারের সুদৃষ্টি প্রয়োজন।
কমেন্ট বক্স