০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

​চারঘাটে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ০৯-০৭-২০২৬
​চারঘাটে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ​চারঘাটে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান লিটনন রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি দেব চন্দ্র দাস (২২)কে মামলা দায়েরের মাত্র ছয় ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

র‍্যাব-৫ জানায়, বুধবার (৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

এর আগে চারঘাট উপজেলার আরজি সাদীপুর গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গুরুতর অসুস্থ শিশুটিকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

র‍্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। (র‍্যাব-৫, রাজশাহী কর্তৃক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির ভিত্তিতে ) ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ