১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

​ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযান: ফেনসিডিলসহ নারী গ্রেফতার, পলাতক ১

আপলোড সময় : ১১-০৭-২০২৬
​ঠাকুরগাঁওয়ে  মাদক বিরোধী অভিযান: ফেনসিডিলসহ নারী গ্রেফতার, পলাতক ১

মো: বদরুদদ্দোজা চৌধুরী, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে। তবে এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক কারবারি ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

​শনিবার (১১ জুলাই, ২০২৬) মধ্যরাতে সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নের মহব্বতপুর (মোড়লপাড়া) এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে মহব্বতপুর মোড়লপাড়া এলাকার বাসিন্দা বিলাতু চন্দ্রের বসতবাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি চৌকস দল। অভিযান চলাকালে মাদক বিক্রির সময় হাতেনাতে গহনা বালা (৫৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত কার্তিক চন্দ্রের স্ত্রী। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিনব কায়দায় পালিয়ে যেতে সক্ষম হয় মাদক কারবারি বিলাতু চন্দ্র (৩৯), সেও একই গ্রামের মৃত কার্তিক চন্দ্রের ছেলে।

​ডিবি পুলিশ জানায়:
"গোপন তথ্যের ভিত্তিতে মহব্বতপুর মোড়লপাড়ায় বিলাতু চন্দ্রের বাড়িতে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ফেনসিডিলসহ গহনা বালাকে গ্রেফতার করা গেলেও বিলাতু চন্দ্র পালিয়ে যায়। তাকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"

​পুলিশ আরও জানায়, পলাতক আসামি বিলাতু চন্দ্র ও গ্রেফতারকৃত গহনা বালা দীর্ঘদিন ধরে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

​এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিকে আইনের আওতায় আনতে ডিবি পুলিশের অভিযান জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ