সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত, বন্যার শঙ্কা
সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
শাহাবুদ্দিন আহমেদ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের নদ-নদীর পানি বেড়েই চলেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও টানা বৃষ্টিপাত এমন অবস্থা চলমান থাকলে বন্যার আশঙ্কা করছে জেলার মানুষ ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। শনিবার (১১জুলাই) গত ২৪ ঘন্টায় সকালে সুরমা নদীর পানি আরও ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার ১১ জুন সকাল ৯টা পর্য়ন্ত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ ৪৫ মিলিমিটার বৃষ্টি পাত রেকর্ড করা হয়েছে। বলে জানান পানি উন্নয়ন বোর্ড।
জেলার সীমান্তবর্তী এলাকার যাদুকাটা, বৌলাই, রক্তি ও পাটলাই নদীর পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় প্রতিনিয়ত বাড়ছে জেলার সব কয়টি নদ নদীর পানি। এতে জেলায় স্বল্প মেয়াদি বন্যা আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় জেলার সুরমা নদীর পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি জেলায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪৫ মি.মি. মিটার।
এদিকে, দুর্যোগ মোকাবিলায় ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুতি, স্বেচ্ছাসেবক টিম গঠন, মেডিকেল টিম গঠন, পানি বিশুদ্ধকরণ, ট্যাবলেট সংরক্ষণ, নৌযান প্রস্তুত রাখাসহ সকল দপ্তর সতর্ক অবস্থায় রয়েছে। সেই সঙ্গে দুর্যোগ বিষয়ে তথ্য ও যোগাযোগের জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ এমদাদুল হক বলেন, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কমে গেলে জেলার নদ নদীর পানিও কমতে শুরু করবে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মেহেদী হাসান হৃদয় জানান, পাহাড়ি ঢল বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
কমেন্ট বক্স