১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

​ফেনীতে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

আপলোড সময় : ১২-০৭-২০২৬
​ফেনীতে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ​ফেনীতে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

এম. এমরান পাটোয়ারী, ফেনী : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠক শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মাওলানা আবদুল হান্নান।

বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ফেনী জেলা আমীর এ. কে. এম. সামছুদ্দিন, জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিনসহ জেলা ও উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নাদেরুজ্জামান। 

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুনুর রশীদ, উপজেলা সেক্রেটারি অধ্যাপক শিহাব উদ্দিন এবং উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একজন কর্মীকে কুরআন-সুন্নাহর আদর্শে নিজেকে গড়ে তুলে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় নিবেদিত থেকে মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, কর্মীদের আদর্শিক মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ