১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

​রাজশাহীর চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ১২-০৭-২০২৬
​রাজশাহীর চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী : রাজশাহীর চারঘাট থেকে ৭০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চারঘাট থানাধীন দিঘলকান্দি ঈদগাঁও বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ জারজিস হোসেন (৩২) এবং একই উপজেলার নামাজগ্রাম উল্লাপুকুর এলাকার মৃত আনারুল ইসলামের ছেলে মোঃ হাসিব (২৪)।

র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর একটি  দল বানেশ্বর-চারঘাটগামী পাকা রাস্তার ওপর সাথি ফার্নিচারের সামনে অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজোসে অবৈধভাবে ট্যাপেন্টাডল সংগ্রহ করে চারঘাটসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। জব্দকৃত ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যেই তাদের হেফাজতে ছিল।

এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক,জঙ্গি,অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ