চুনারুঘাটে ৯৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২
চুনারুঘাটে ৯৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২
শংকর শীল, চুনারুঘাট হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাটে ৯৫ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গ্রেপ্তারকৃতরা হলেন - উপজেলার কোনাগাঁও গ্রামের মো. নুরুল ইসলাম (২৬) ও মো. সুমন মিয়া (২১)।
বিজিবি জানায়, শনিবার রাতে হবিগঞ্জ -৫৫ বিজিবি বাল্লা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চেগানগর বাজার এলাকায় একটি অটোরিকশা চালিত সিএনজিতে তল্লাশি চালায়। এ সময় সুকৌশলে লুকিয়ে রাখা ৯৫ বোতল ভারতীয় মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।
জব্দকৃত মদ ও সিএনজির আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা হবে বলে জানান বাল্লা বিজিবি। অপরদিকে, শনিবার দুপুরে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় অভিযান চালিয়ে জেলার বাহুবল উপজেলার জনাব আলীর ছেলে আব্দুল কাইয়ুম(৩২)কে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। বিজিবি জব্দকৃত ৯৫ বোতল ভারতীয় মদ ও র্যাবের জব্দকৃত ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
কমেন্ট বক্স