১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের হামলা: ১০ ভারতীয় উদ্ধার, নিখোঁজ ১

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ১২-০৭-২০২৬
হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের হামলা: ১০ ভারতীয় উদ্ধার, নিখোঁজ ১ হরমুজ প্রণালিতে নৌযানের ফাইল ছবি: এনডিটিভি



ওমান উপকূলে হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর এক ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হামলার পর জিএফএস গ্যালাক্সি নামের ওই জাহাজটিতে আগুন ধরে যায় এবং ক্রু সদস্যরা প্রাণ বাঁচাতে জাহাজটি ছাড়তে বাধ্য হন। জাহাজটিতে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে এ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে ভারত সরকার।

রতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার ভোরের দিকে ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর চালানো হামলার আমরা তীব্র নিন্দা জানাই। জাহাজটিতে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং ১ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিখোঁজ নাগরিকের সন্ধানে চলমান উদ্ধার ও তল্লাশি অভিযানের বিষয়ে ওমান কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখছে।

ইরানের দাবি অনুযায়ী, জাহাজটি একটি অননুমোদিত রুট ব্যবহার করায় সেটির গতিপথ সংশোধনের পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় জিএফএস গ্যালাক্সি জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর ইরান তেলের বিশ্ববাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে এবং মার্কিন বাহিনীও নতুন করে হামলা শুরু করেছে, যা মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

সূত্র: এনডিটিভি



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ